‘খুঁজে বের করতে হবে ইকবালের পেছনে কে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ অক্টোবর ২০২১, ২২:৫৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:৫৮

কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনের পেছনে থাকা ব্যক্তিকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের চকবাজারের চন্দনপুরা এলাকায় তার বাসায় যান শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ সময় রানা দাশগুপ্ত বলেন, ‘বুধবার টিভিতে দেখলাম তার নামের আগে একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে। সেটি হলো, ‘ভবঘুরে’। এ পর্যন্ত বড় ঘটনায় পুলিশ যাদের ধরেছে তারা সবাই পাগল, ভবঘুরে। কিন্তু এই পাগলের পেছনে কে? নতুন কোরআন কোথা থেকে আনলো, কে দিলো? আর হনুমানের গদাটা এমনভাবে সরালো যাতে হাতের কিছু না হয়। সেখানে আবার নতুন কোরআন দিয়ে দিলো। এটি কোনও ভবঘুরের কাজ হতে পারে না। এর পেছনে কে? তাকে খুঁজে বের করতে হবে।’

তিনি এ ঘটনায় আরও বেশি গুরুত্ব দিয়ে তদন্তের আহ্বান জানিয়ে বলেন, ‘১৯৭১ সালের পরাজিত শক্তি দেশে সংখ্যালঘুদের বিতাড়িত করতে চাচ্ছে, সেটি তাকে (শিক্ষা উপমন্ত্রী) বলেছি। সাম্প্রতিক ঘটনা ছাড়াও এই সরকারের আমলে সব ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়, সে ব্যাপারে বলেছি।’

তিনি আরও বলেন, ‘এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা। চক্রান্তকারীরা পেছনে আছে। তাদের বের করে আনার দায়িত্ব এখন রাষ্ট্র ও সরকারকেই নিতে হবে। সাম্প্রতিক সময়ের ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে। রাজনৈতিক দলের গাফিলতি আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে কোনও রাজনৈতিক দলের নেতাকর্মীকে দেখা যায়নি।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান