পরিস্থিতি স্বাভাবিক থাকলে জানুয়ারি থেকে বাড়বে ক্লাস: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৫:১৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:১৪

করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হবে। তখন ক্লাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। 

শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় নবনির্মিত পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর কোনও সুযোগ নেই। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে, সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ দেখা গেছে। তাই এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, কমিল্লা পল্লী বিদ্যুৎ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতাউর রহমান, চাঁদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালু, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম