নোয়াখালীতে পূজামণ্ডপ ভাঙচুর, ২৫ মামলায় গ্রেফতার ১৭৪

নোয়াখালী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ২২:২২আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:২২

নোয়াখালীতে পূজামণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত ২৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪০৯ জনকে এজাহারনামীয় ও সাত হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সেই সঙ্গে ১৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এজাহারনামীয় আসামি ৮৯ ও সন্দেহভাজন ৮৫ জন।

শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

পুলিশ জানায়, বেগমগঞ্জ থানার ১০ মামলায় এজাহারনামীয় আসামি ২১৯ জন। এর মধ্যে এজাহারনামীয় ৬৩ ও সন্দেহভাজন ৫৯ জনসহ ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হাতিয়া থানার ১০টি মামলায় এজাহারনামীয় আসামি ১৬০ জন। এজাহারনামীয় ১২ জন ও সন্দেহভাজন ১৪ জনসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোনাইমুড়ি থানার একটি মামলায় এজাহারনামীয় আসামি ছয় জন। এজাহারনামীয় এক জন ও সন্দেহভাজন আটসহ নয় জনকে গ্রেফতার করা হয়েছে।

সেনবাগ থানার এক মামলায় এজাহারনামীয় আসামি ছয় জন। এজাহারনামীয় ছয় ও সন্দেহভাজন দুইসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে। কবিরহাট থানার এক মামলায় এজাহারনামীয় আসামি না থাকলেও সন্দেহভাজন দুই জনকে গ্রেফতার করা হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানায় এক মামলায় এজাহারনামীয় আসামি চার জন। এজাহারনামীয় একজনকে গ্রেফতার করা হয়েছে। চাটখিল থানার এক মামলায় এজাহারনামীয় আসামি ১৪ জন। এর মধ্যে এজাহারনামীয় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, হামলা চলাকালীন ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আট জন ও জড়িত সন্দেহে পাঁচসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এ পর্যন্ত ১৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের