নাশকতার মামলায় আসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২১, ২১:০৪আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:০৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়াসহ নাশকতার অভিযোগে মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর রুবেল পাল এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘২০১৩ সালে নাশকতার অভিযোগে দায়ের করা এ মামলায় ২৩ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘আসামি আসলাম চৌধুরী এই মামলায় উচ্চ আদালতের আদেশে জামিনে আছেন। বর্তমানে অন্য একটি মামলায় তিনি কাশিমপুর কারাগারে আছেন। অভিযোগ গঠনের শুনানির জন্য তাকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। শুনানিকালে আসলাম চৌধুরীসহ ১০ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৪৬ জন আসামি বর্তমানে পলাতক আছেন।’

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোটের আন্দোলন চলাকালে ২০১৩ সালের ৮ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার গোডাউন রোডে মহাসড়কে যানবাহন ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় সীতাকুণ্ড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমদ বাদী হয়ে আসলাম চৌধুরীসহ অর্ধশতাধিক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালে ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

 

/এমএএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান