চেয়ারম্যান প্রার্থীর ভাতিজার বিরুদ্ধে প্রতিপক্ষের সমর্থককে গুলির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১০:৪৫আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০:৪৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাতিজার বিরুদ্ধে প্রতিপক্ষের সমর্থককে গুলি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে কুশিয়ারা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া জসিম উদ্দিন প্রধানের ভাতিজা সৌরভ (২৮) একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. লোকমান হোসেনের কর্মী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিমকে (২১) গুলি করেন। তাকে গৌরীপুর হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা, দাউদকান্দি মডেল থানার ওসি ম. নজরুল ইসলাম ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম।

স্বতন্ত্র প্রার্থী লোকমান হোসেনের অভিযোগ, জসীম উদ্দিনের কর্মী-সমর্থকরা ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি এবং অপপ্রচারমূলক পোস্ট ও কমেন্ট করেন। এর প্রেক্ষিতে তার কর্মী-সমর্থকরা প্রতিবাদ করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তার সমর্থকদের ওপর গুলি চালায় সৌরভ। এ সময় ইব্রাহিম গুলিবিদ্ধ হন। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন লোকমান হোসেন।

অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দিন বলেন, তার কোনও কর্মী ফেসবুকে হুমকি ও অপপ্রচারমূলক পোস্ট-কমেন্ট করেনি। কে বা কারা এগুলো ছড়িয়েছেন সেটা তিনি জানেন না। 

তিনি বলেন, তার ভাতিজা সৌরভ গুলি করেছেন এ ধরনের কোনও প্রমাণ নেই। লোকমান হোসেনের অভিযোগ ভিত্তিহীন।

দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঢাকায় চিকিৎসাধীন ইব্রাহিম শঙ্কামুক্ত রয়েছে বলে জেনেছি। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম