জামিনে বের হয়ে মাকে কুপিয়ে হত্যা

চাঁদপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৫:০৮আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৫:০৮

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলে মমিন দেওয়ানকে (৪২) আটক করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ালীর দেওয়ান বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, মমিন বাইরের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। বাড়ি ফিরে মা ও পরিবারের লোকদের হত্যার হুমকি দিতেন। বুধবার ভোরে ঘুমের মধ্যে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ছবি দেখে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাটিরগাঁও এলাকা থেকে মমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।

৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম বলেন, আমি শুনেছি মমিন মানসিক রোগী। আর্থিক সংকটের কারণে তার স্ত্রী চলে গেছে। এ কারণে হতাশায় ছিল। এর আগেও এক নারীকে হত্যার অভিযোগে অনেকদিন জেলে খেটেছে মমিন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, আজ রাত ৩টা থেকে ৪টার দিকে ধারালো দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় মমিন। এর আগে একটি হত্যা মামলায় জেলে ছিলেন তিনি। গত তিন মাস আগে জামিনে বের হন। এরপর মা ও ভাগনিকে মেরে ফেলার হুমকি দিতে থাকেন। তাদেরকে মারধরও করতেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম