নোয়াখালীতে বিশৃঙ্খলা: ৩ মামলা সিআইডিতে, গ্রেফতার আরও ৩ 

নোয়াখালী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৫:৩৮আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৫:৩৮

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পূজামণ্ডপ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা তিন মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। এদিকে মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় বেগমগঞ্জ ও হাতিয়া থানায় দায়ের হওয়া মামলায় ভিডিও ফুটেজে শনাক্ত দুই জন ও এজাহারনামীয় একজনসহ তিন আসামিকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম। 

ভিডিও ফুটেজে শনাক্ত হন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের মৃত আলী আজ্জম এর ছেলে মো. আব্দুর রহিম (৭০), একই উপজেলার একলাশপুর ইউনিয়নের পশ্চিম একলাশপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. খোরশেদ আলম রাসেল (২৭) ও হাতিয়া উপজেলার চর কৈলাশ গ্রামের মনির উদ্দিনের ছেলে এজাহারনামীয় সাহাবউদ্দিন (৪৫)।

এসপি শহীদুল বলেন, চৌমুহনীতে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা ও কলেজ রোডের তিনটি মন্দির ভাঙচুরের মামলা এবং ব্যাংক রোডের দুটি মন্দির ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তিনি আরও বলেন, মন্দির ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দায়ের করা ২৬ মামলায় ২০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে এজাহারনামীয় আসামি ৯১ জন এবং সন্দেহভাজন ১১৩ জন। এদের মধ্যে ছয় জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মো. বশির আহমেদ বলেন, হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত, মদত দিয়েছেন এবং যারা এখনও আইনের আওতায় আসেনি, তাদের আইনের আওতায় আনা হবে।

/টিটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে