কুমিল্লায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কুমিল্লা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১১:৩৭আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১১:৩৭

বড় দুর্ঘটনার আশঙ্কায় কুমিল্লার বেশ কিছু স্থানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে বিপাকে পড়েছেন গ্রাহকরা।

স্থানীয়রা জানায়, কোটবাড়ি নন্দনপুর হাইওয়ের পাশে বাখরাবাদের গ্যাস সরবরাহ লাইন রয়েছে। এই লাইন দিয়ে শহরের বেশিরভাগ এলাকায় গ্যাস সরবরাহ করা হয়। সেখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুইটি বড় পিলার রয়েছে। পিলারের পাশে গতকাল রাতে গ্যাস লাইন লিকেজ হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি দোকান পুড়ে যায়। 

ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। রাত ১টা পর্যন্ত চেষ্টা চালিয়েও লাইন মেরামত করতে না পারায় গ্যাস সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয় বাখরাবাদ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার জানান, আমরা গতরাত ১টা পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু লাইন মেরামত করতে পারিনি। আজ সকাল ৮টায় আবার কাজ শুরু হয়েছে। সন্ধ্যা নাগাদ গ্রাহকরা গ্যাস সংযোগ ফিরে পেতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দেড় মাস আগে মুরাদনগরের কোম্পানিগঞ্জে সওজের পরিচ্ছন্নতা অভিযানের সময় গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি সিএনজি অটোরিকশা পুড়ে যায়। হাসপাতালে মারা যান গুরুতর আহত এক যাত্রী।

/এসএইচ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম