শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করলো শিক্ষার্থীরা

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৬ নভেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৭:৪৬

‘সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে বান্দরবান শহ‌রের আশপাশ পরিষ্কার ক‌রেছে জেলা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (৬ ন‌ভেম্বর) সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণি ও কলেজের শতাধিক শিক্ষার্থী শহরের ট্রাফিক মোড়, সাঙ্গু ব্রিজ, বাজার এলাকা, চৌধুরী মার্কেটসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।

বান্দরবান ক‌্যান্টন‌মেন্ট পাব‌লিক স্কু‌ল অ্যান্ড ক‌লে‌জের শতা‌ধিক ছাত্রছাত্রী স্বাস্থ্যবি‌ধি মে‌নে মু‌খে মাস্ক ও হা‌তে গ্লাভস পরে ঝাড়ু, ঝু‌ড়ি হা‌তে নি‌য়ে শহ‌রে জ‌মে থাকা ময়লা-আবর্জনা প‌রিষ্কার ক‌রে। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় তা‌দের এ কার্যক্রম চ‌লে।

এই কাজে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সিরাজুল ইসলাম উকিলসহ প্রতিষ্ঠানটির শিক্ষকরা অংশ নেন।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম