কুমিল্লা জিলা স্কুলের ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী

কুমিল্লা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ১৯:৫২আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯:৫২

দিনব্যাপী নানা আয়োজন ও কৈশোরের স্মৃতিচারণে অনুষ্ঠিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুলের এসএসসি—৯৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব। অনির্বাণ আলোকশিখা ছড়িয়ে যাওয়া এই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মিলনমেলায় ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (১২ নভেম্বর) স্কুল প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

১৯৯৯ সালে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা বন্ধুরা বর্তমানে নানা পেশায় কর্মরত দেশের বিভিন্ন স্থানে। পুনর্মিলনীর উৎসবে বন্ধুদের সঙ্গে যোগ দিতে এদিন সকাল ৮টা থেকে স্কুল প্রাঙ্গণে আসা শুরু হয়।

ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে স্কুল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি শুরু হয় সকাল ৯টায়। বন্ধুদের হাতে হাত রেখে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ফিরে আসে স্কুল প্রাঙ্গণে। ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি ভুলে কৈশোরের বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার পর হারিয়ে যাওয়া বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব।

বেলা ১১টায় পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করা হয়। স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। ১৯৯৯ সালের ৩ মার্চ অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার্থীদের মাঝে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এই পর্বে।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তুষার রাজীব ও সৈকত ভৌমিকের সঞ্চালনায় কেক কেটে শুরু করা হয় আলোচনা সভা। এ সময় স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবদুল হাফিজ, মোসলেহ উদ্দিন, খগেন্দ্র বাবু, ওয়াহাব তাজুল ইসলাম ও রিক্তা বড়ুয়া।

পুরোনো দিনের স্মৃতিচারণসহ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষকরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন শরিফ মাহবুব।

দিনের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ ভাগে শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় আয়োজকদের। একই সঙ্গে যারা এবার নানা কারণে উপস্থিত থাকতে পারেনি তাদের সঙ্গে নিয়ে পরবর্তী পুনর্মিলনী উৎসব আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয়।

/এএম/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী