টাকা আত্মসাতের মামলায় মাদ্রাসা সুপার কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ১৩:০৫আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৩:০৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বায়তুল আকসা মহিলা দাখিল মাদ্রাসার দানপত্রের ১৫ শতক জমি বিক্রির টাকা আত্মসাতের মামলায় মাদ্রাসার সুপার মো. রফিক উল্যাকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এই আদেশ দেন আদালত।

শুক্রবার (১৯ নভেম্বর) বাদীপক্ষের আইনজীবী মো. জহিরুল আলম জানান, বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী অঞ্চল চন্দ্রগঞ্জ) জুয়েল দেবের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রফিক উল্ল্যা। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

অভিযুক্ত রফিক উল্যা উপজেলার গন্ধব্যপুর গ্রামের মৃত মফিজ উল্যাহ’র ছেলে। তিনি চন্দ্রগঞ্জ বায়তুল আকসা মহিলা দাখিল মাদ্রাসার সুপার (অধ্যক্ষ)।

মামলা ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ বায়তুল আকসা মহিলা দাখিল মাদ্রাসার দানপত্র দলিল মূলে পাওয়া ১৫ শতাংশ জমি ২০১৪ সালে বিক্রি করে দেন নুরুল ইসলাম মিয়া। জমি বিক্রির ওই টাকা মাদ্রাসার কোনও উন্নয়নমূলক কাজ না করে রফিক উল্যা আত্মসাৎ করেন। এ ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুজ্জাহের ভূঁইয়া আদালতে মামলা করেন। অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ১ আগস্ট প্রতিবেদন দাখিল করে পুলিশ।

মাদ্রাসার সহকারী সুপার মো. মনিরুল ইসলাম বলেন, মাদ্রাসার ১৫ শতক জমি বিক্রির বিষয়টি সুপার স্বীকার করেছেন। কিন্তু বিষয়টি সমাধান না করায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী