স্কুল থেকে ফেরার পথে নির্বাচনি সংঘর্ষে ২ শিক্ষার্থী আহত

কুমিল্লা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ২২:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২২:০৮

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম বাজারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৪ নভেম্বর) ঝলম পূর্ব বাজারে অবস্থিত আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী খায়রুল আনাম এয়াকুবের নির্বাচনি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এতে স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির দুই শিক্ষার্থী হাজারপাড় গ্রামের মো. শাহজালালের মেয়ে সুমাইয়া জালাল তিশা ও বিলপুকুরীয়া গ্রামের ফুল মিয়ার ছেলে ইসমাইল হোসেন রিকেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যায়।

এ বিষয়ে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খায়রুল আনাম এয়াকুব বলেন, ‘বারবার নৌকার নির্বাচনি ক্যাম্পে কেন এই হামলা হচ্ছে?’ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম বলেন, ‘আমিসহ আমার কোনও কর্মী ঝলম বাজারে প্রবেশ করতে পারছি না। এই বোমা হামলার বিষয়ে কিছুই জানি না।’

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য যা যা করার আমরা সবই করবো। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম