হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার ২ যাত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ নভেম্বর ২০২১, ২১:৩১আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২১:৩১

চট্টগ্রামে হানিফ পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের স্থানীয় নাজিরহাট থানার ওসি মুক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। একই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলেও তিনি জানান।

হতাহতের শিকার তিন জনই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি পুলিশ। নিহত দুজনই পুরুষ। তাদের একজনের আনুমানিক ৩৫, আরেকজনের বয়স ২৮ থেকে ৩০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

মুক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসটি হাটহাজারী থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। অপরদিকে, সিএনজি অটোরিকশাটি নাজিরহাট থেকে হাটহাজারীর দিকে যাচ্ছিল। কাটিরহাট বাজারে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার দুই যাত্রী মারা যান। আরও একজনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী