সকালে নেভালেন আগুন, দুপুরে ঢলে পড়লেন মৃত্যুর কোলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২১, ১৮:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৮:৪৬

সকালে আগুন নিভিয়ে দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মো. মিলন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের আগুন নেভানোর পর মিলন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন মিলন হার্ট অ্যাটাক করে মারা গেছেন।’

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকায় হোমল্যান্ড কেমিক্যালের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নেভানোর কাজ করে। মিলনও এ কাজে যুক্ত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের