‘নির্বাচনে সহিংসতার কথা চিন্তা করলে, মাঠে দেখা হবে’

টেকনাফ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ২০:৩৮আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:৩৮

নির্বাচনে কেউ সহিংসতার চিন্তা করে থাকলে তাহলে ভুল করবে। আর যদি কেউ করেও থাকে, তাহলে মাঠে দেখা হবে বলে জানিয়েছেন কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব-১৫-এর অধিনায়ক খাইরুল ইসলাম সরকার।

রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া পেকুয়ার কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে শনিবার (২৭ নভেম্বর) বিকালে এ কথা জানান তিনি।

রাত পোহালেই কক্সবাজারের চকরিয়া, পেকুয়া উপজেলাr ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি। প্রায় দুই শতাধিক ভোট কেন্দ্রে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‍্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে জানিয়ে খাইরুল ইসলাম সাংবাদিকদের আরও বলেন, ‘নির্বাচনের সহিংসতা এড়াতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এর জন্য শক্ত অবস্থানে থাকবে র‍্যাব।’

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন- র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান, সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান, সিনিয়র সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ও সহকারী পরিচালক (মিডিয়া) নিত্যানন্দ দাশসহ সিনিয়র কর্মকর্তারা।

চকরিয়ার ১০ ও পেকুয়ার ৬ ইউনিয়নে তৃতীয় ধাপে নির্বাচন হবে। সর্বমোট দুই উপজেলার ১৬ ইউনিয়নের এই নির্বাচনে কেন্দ্র থাকছে ১৪৫টি। এর মধ্যে বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক