দক্ষিণ আফ্রিকাফেরত ব্রাহ্মণবাড়িয়ার ৭ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৯:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৯:৪০

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সতর্কতা হিসেবে দক্ষিণ আফ্রিকাফেরত ব্রাহ্মণবাড়িয়ার সাত প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে। একই সঙ্গে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো আফ্রিকাফেরত ব্রাহ্মণবাড়িয়ার সাত প্রবাসীর ঠিকানা খুঁজে বের করে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে প্রত্যেকের বাড়িতে লাল পতাকা টানানো হয়। সেই সঙ্গে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনা পেয়ে দুপুরে জরুরি বৈঠকে বসে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকালে পুলিশের সহায়তায় স্ব স্ব উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা আফ্রিকাফেরত সাত প্রবাসীর বাড়িতে গিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছেন। পাশাপাশি প্রত্যেকের বাড়ি শনাক্ত করে লাল পতাকা ও সতর্কতামূলক স্টিকার লাগিয়ে দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সাত প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল-আলম বলেন, কসবা থানার ওসি মো. আলমগীর ভূঁইয়াকে সঙ্গে নিয়ে এই উপজেলায় আফ্রিকাফেরত পাঁচ প্রবাসীর বাড়িতে যাই। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের পাশাপাশি বাড়িতে লাল পতাকা ও সতর্কতামূলক স্টিকার লাগিয়ে দিয়েছি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে ফিরেছেন। এদের মধ্যে কসবার পাঁচ, নবীনগরের এক ও বাঞ্ছারামপুর উপজেলার একজন। মঙ্গলবার বিকালে সাত জনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতের পাশাপাশি বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ বিবেচনার আশ্বাস দক্ষিণ আফ্রিকার
এআই নীতিমালাই লিখলো খোদ এআই!
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি