কারাগারে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ৫ শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৩:০৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৩:১৫

লক্ষ্মীপুর জেলা কারাগারে অস্ত্র মামলার পাঁচ আসামি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে জালিস মাহমুদ নামে এক শিক্ষার্থী বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের পরীক্ষা দেন। অপর চার শিক্ষার্থী আগামী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবেন। 

জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা। তিনি রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী। অন্যরা হলেন—উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন মামুন ও নোয়াগাঁওর ফজলে রাব্বি। তারা একই কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, পাঁচ শিক্ষার্থী অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। তাদের মধ্যে একজন সকালে পরীক্ষায় বসেছেন। জেল কোড নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা হচ্ছে। অন্যদের পরীক্ষা ৫ ডিসেম্বর। 

পুলিশ জানিয়েছে, ইউপি নির্বাচন উপলক্ষে গত ২৭ নভেম্বর দিবাগত রাতে র‍্যাব-পুলিশ যৌথ টহলকালে মধ্য ভাদুর গ্রামের যুগী বাড়িতে অভিযান চালানো হয়। এতে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সিদ্দিকী জীবন, ছাত্রলীগ নেতা পিজু ও পাঁচ শিক্ষার্থীসহ ৩১ জনকে অস্ত্রসহ আটক করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অস্ত্রসহ আটক ৩১ জনের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে এজাহার দাখিল করা হয়। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী