মাদ্রাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৫:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫:৫৭

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদ্রাসাছাত্রীকে (১২) দোকানের সামনের রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর রাত ১০টায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দুই জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মামলায় বীজবাগ ইউনিয়নের জহির উদ্দিন (৪৫) ও তার সহযোগী একই এলাকার হাবিব উল্যাহকে (৪৩) আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় ডেকোরেটরের দোকান রয়েছে হাবিবের। জহির উদ্দিন ওই দোকানে কাজ করে। বিভিন্ন সময় ওই মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করতো জহির। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে মুখ চেপে ধরে দোকানে নিয়ে হাবিবের সহায়তায় তাকে ধর্ষণ করে জহির। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দোকানে এলে তারা পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে মা-কে ঘটনা জানায় ভুক্তভোগী।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি