মোবাইল নিয়ে কেন্দ্রে আসায় ১৪ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ২১:৫৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২১:৫৭

নোয়াখালীর চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখায় ১৪ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে তাদের বহিষ্কার করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা।

বহিষ্কার হওয়া ১৪ পরীক্ষার্থী চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী।
 
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটায় চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এবং ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পরীক্ষা চলছিল। ১৪ পরীক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নেয়।

তিনি আরও বলেন, কেন্দ্র পরিদর্শনে গিয়ে সঙ্গে মোবাইল থাকায় ১৪ পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয় এবং মোবাইলগুলো জব্দ করা হয়।

/এএম/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের