নির্বাচনি পথসভায় হামলায় যুবকের মৃত্যু, আহত ১৪

কুমিল্লা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২১, ০২:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০২:০৮

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের নির্বাচনি পথসভায় হামলায় শাকিল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। মারা যাওয়া শাকিল হোসেন (২২) আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান এম এ হামিদের পথসভায় বুধবার রাতে আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থকদের ২০-৩০ জনের একটি দল হামলা চালায়। এতে বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের ১৫ সমর্থক আহত হন। আহতদের মধ্যে শাকিল, ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শাকিল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।

শাকিল ঢাকায় ফুলকলি নামে একটি বেকারিতে কাজ করতেন। চার ভাইবোনের মধ্যে শাকিল সবার ছোট। তার এক বছরের ছেলেসন্তান রয়েছে।

এ বিষয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এম এ হামিদ বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের লোকজনসহ হামলা করে আমার ১৫ জন সমর্থককে আহত করেন। এদের মধ্যে শাকিল হোসেন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার বলেন, শুনেছি বুধবার ঝামেলা হয়েছে। ওই ঝামেলায় রাতে একটা ছেলে মারা গেছে। তবে হামলার বিষয়ে আমি কিছুই জানি না।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, আমি শুনেছি একটা ছেলে মারা গেছে। তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী