জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে চট্টগ্রামে নানা কর্মসূচি

চট্টগ্রাম সংবাদদাতা
১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬:৩৮

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।  

সকাল ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। পুষ্পস্তবক অর্পণ শেষে চবি শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ চত্বর থেকে শোক র‌্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে শেষ হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর চবি উপাচার্য দফতরের সভাকক্ষে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত করা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত। সকালে পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফিশারিজ অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবসার খান। উপাচার্যের পর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়ন, প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আমরা বিভিন্ন উপজেলায় বধ্যভূমি খুঁজে বের করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করে সেগুলো সংরক্ষণ করেছি।’

দিনটি উপলক্ষে চট্টগ্রাম শহীদ মিনারে ফুল দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা। এ ছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের