ভাসানচর থেকে পালাতে গিয়ে রোহিঙ্গা নারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ০৯:২৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯:৩৫

নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় সেতারা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

এ সময় তার সঙ্গে আসা মা নূর বাহারকে (৬০) আটক করা হয়েছে। সেতারা বেগম ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর ক্লাস্টারের নূর মোহাম্মদের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজ্জামেল ঘাটে নূর বাহার ও তার মেয়ে সেতারাকে দেখতে পায় স্থানীয়রা। এ সময় সেতারাকে জ্বরে কাঁপতে দেখে হাসপাতালে নিতে অটোরিকশায় তোলে। চর নোমান এলাকায় পৌঁছালে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক তরিক জানান, সেতারা বেগমের মায়ের দেওয়া তথ্যমতে, ২০-২৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এর মধ্যে গত ১৮ ডিসেম্বর দালালের মাধ্যমে ভাসানচর থেকে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে মাছ ধরার নৌকায় পালিয়ে আসেন। ওইদিন রাতের কোনও এক সময় দালালরা তাদেরকে কৌশলে চর মোজাম্মেল গ্রামের ঘাটে নামিয়ে দিয়ে যায়। সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে রবিবার বিকালে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় ভাসানচর আশ্রায়ণ প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী