প্রধানমন্ত্রীকে কটূক্তি, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ২০:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা জালাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সেনবাগ থানা পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জালাল মিয়া ছাতারপাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের দাইয়া মিয়ার ছেলে ও ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

স্থানীয় ও পুলিশের অভিযোগ, জালাল মিয়া বিভিন্ন সময় এলাকায় প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতেন। এ নিয়ে ছাতারপাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরনবী প্রতিবাদ করলে তাকেও গালমন্দ করে এবং কিলঘুষি মেরে আহত করেন।

সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘এ ঘটনায় নুরনবীর করা অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জালালকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ