চাঁদপুরের ১৯ ইউপিতে নৌকার প্রার্থীর পরাজয়

চাঁদপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ১৯:১৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২১:১০

পঞ্চম ধাপে চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার ২৯ ইউনিয়নে নির্বাচন হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ১০টিতে নৌকা, ১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং সাতটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। নৌকার এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগেই।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কচুয়ার ১২ ইউনিয়নের মধ্যে পাঁচটিতে নৌকা ও সাতটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নের মধ্যে তিনটিতে নৌকা, চারটিতে বিদ্রোহী ও বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। হাইমচরের চার ইউনিয়নের মধ্যে দুটিতে নৌকা, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে মনির হোসেন (ঘোড়া), পাথৈরে আলী আক্কাস মোল্লা (আনারস), বিতারায় ইসহাক সিকদার (ঘোড়া), পালাখাল মডেল ইউনিয়নে হাবিব মজুমদার জয় (ঘোড়া), পশ্চিম সহদেবপুরে আলমগীর হোসেন (নৌকা), উত্তর কচুয়ায় এম এ আখতার হোসাইন (নৌকা), সদর দক্ষিণে আরিফুজ্জামান আরিফ (চশমা), কাদলায় নুরে-ই-আলম রিহাত (আনারস), কড়ইয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তরে কবির হোসেন (নৌকা), গোহট দক্ষিণে আমির হোসেন (নৌকা) ও আশরাফপুরে রেজাউল মাওলা হেলাল (ঘোড়া)। 

হাইমচরের আলগী উত্তর ইউনিয়নে মো. আতিকুর রহমান পাটোয়ারী (নৌকা), আলগী দক্ষিণে সরদার আব্দুল জলিল (আনারস), নীলকমলে সউদ আল নাছের (আনারস) ও হাইমচরে জুলফিকার আলী জুলহাস সরকার (নৌকা) জয়লাভ করেছেন।

ফরিদগঞ্জে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে মো. জসিম উদ্দিন মিয়াজী স্বপন (আনারস), বালিথুবা পূর্বে মো. হারুন-অর-রশীদ (আনারস), সুবিদপুর (পূর্ব) মো. বেলায়েত হোসেন (চশমা), সুবিদপুরে মো. মহসীন হোসেন (আনারস), গুপ্টি পূর্বে মো. শাহজাহান পাটোয়ারী (চশমা), গুপ্টি পশ্চিমে মো. বুলবুল আহমেদ (আনারস), পাইকপাড়া উত্তরে আবু তাহের (মোটরসাইকেল), গোবিন্দপুর উত্তরে শেখ মো. শাহ আলম (চশমা), গোবিন্দপুর দক্ষিণে মো. আলাউদ্দিন ভূঁইয়া (নৌকা), চরদুখিয়া পূর্বে মাহমুদুল হাসান মিরাজ (নৌকা), চরদুখিয়া পশ্চিমে শাহজাহান মাস্টার (আনারস), রূপসা উত্তরে কাউছার-উল-আলম কামরুল (মোটরসাইকেল), রূপসা দক্ষিণ ইউনিয়নে মো. শরীফ হোসেন খান (নৌকা) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের