‘থানার জিডি প্রমাণ করে সিনহা হত্যায় ওসি প্রদীপ জড়িত’

কক্সবাজার প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৯:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় যুক্তিতর্কের প্রথমদিন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফরিদুল আলম বলেছেন, ‘টেকনাফ থানার জিডি প্রমাণ করে সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপ জড়িত।’ 

তিনি বলেন, ‘কোনও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনও অপারেশনে বের হওয়ার সময় থানায় যে জিডি করতে হয়, ঘটনার দিন করা ৬৭৭ নম্বর জিডিতে সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপের সংশ্লিষ্টতা প্রমাণ করে। এতে বোঝা যায়, সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ওসি প্রদীপ ও লিয়াকত।’

রবিবার (৯ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সিনহা হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। বিকালে আদালত থেকে বেরিয়ে ফরিদুল আলম সাংবাদিকদের বলেন, মেজর সিনহাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ওসি প্রদীপ ও লিয়াকত। আমরা এসব যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করতে পেরেছি।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত বলেন, ‘রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তিন জন সাক্ষী ও আসামিদের জেরা এবং সাক্ষ্যে ওসি প্রদীপের অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।’

সকাল সোয়া ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে মামলার যুক্তিতর্ক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলমের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শুরু হয়।

সকাল ৯টার দিকে বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

ফরিদুল আলম বলেন, সর্বশেষ আট দফায় গত ৭ ডিসেম্বর পর্যন্ত ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরাও শেষ হয়েছে। ৬৫ জনের সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বক্তব্য গ্রহণ করেছিলেন আদালত। একই সঙ্গে রবিবার থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ঘটনার পাঁচদিন পর ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ নয় পুলিশের নামে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

/এএম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম