জয়নাল হাজারীর কুলখানিতে ১২টি গরু খাওয়াবেন নিজাম হাজারী

ফেনী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ২১:২২আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৭:০১

সদ্য প্রয়াত ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারীর কুলখানির আয়োজন করা হয়েছে। এ জন্য প্রায় দশ লাখ টাকা দিয়ে ১২টি গরু কিনেছেন সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী। 

রবিবার (৯ জানুয়ারি) নিজ অর্থায়নে গরুগুলো কেনেন তিনি। এরপর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও প্যান্ডেল তৈরির জায়গা দেখতে ফেনী শহরের মাস্টার পাড়ায় হাজারী বাড়িতে আসেন। এ সময় মরহুম জয়নাল হাজারীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যেসব কারণে আলোচিত ছিলেন জয়নাল হাজারী

ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী জানান, আগামী ২২ জানুয়ারি প্রয়াত নেতা জয়নাল হাজারীর কুলখানি। অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। যতক্ষণ মানুষ আসবে ততক্ষণ ভোজ দেওয়া হবে। এ জন্যে ১২টি গরু কেনা হয়েছে। বেশ কয়েকটি গরু আগাম এনে রাখার ব্যবস্থা করা হবে। খেতে এসে কেউ ফিরে যাবে না।

উল্লেখ্য, রাজনৈতিক জীবনের পুরো সময় আলোচনা-সমালোচনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী। জেলা পর্যায়ের নেতা হয়েও এক সময় জাতীয় রাজনীতিতে আলোচনায় ছিলেন। কিন্তু দল ক্ষমতায় থাকলেও গত ১০ বছর রাজনৈতিকভাবে ছিলেন অনেকটা ‌‘নিঃস্ব’।

জয়নাল হাজারী ১৯৪৫ সালের ২৪ আগস্ট ফেনী শহরের সহদেবপুরের হাবিবুল্লাহ পণ্ডিতের বাড়িতে জন্ম নেন। গেলো বছরের ২৭ ডিসেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী