নির্দেশনার বাস্তবায়ন নেই, লঞ্চে শতভাগ যাত্রী পরিবহন 

চাঁদপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২২, ১২:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১২:৫৩

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণরোধে লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। আগের মতোই যাত্রী পরিবহন করছে চাঁদপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী লঞ্চগুলো। যাত্রী পরিবহনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। লঞ্চের মালিক ও শ্রমিকরা বলছেন বিআইডব্লিটিএ’র অফিস আদেশ না আসায় লঞ্চগুলোতে শতভাগ যাত্রী পরিবহন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাগামী লঞ্চগুলোতে যাত্রীদের মাস্ক পরে লঞ্চে ওঠার জন্য মাইকিং করছে বিআইডব্লিউটিএ’র কর্মীরা। তবে লঞ্চগুলোতে আগের মতোই যাত্রী পরিবহন করা হচ্ছে। দলবেধে যাত্রীরা উঠছেন লঞ্চে। নিরাপদ দূরত্ব বজায় না রেখে যাত্রীরা বসছেন গাদাগাদি করে। একই অবস্থা সদরঘাট থেকে আসা লঞ্চগুলোর। করোনার ভয় উপেক্ষা করে চাঁদপুর ঘাটে লঞ্চ নোঙর করার পরই যাত্রীরা একে অন্যের গা ঘেষে দলবেধে লঞ্চ থেকে নামছেন।

চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, নৌপথে যাত্রীদের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, নৌপুলিশ সমন্বিতভাবে পদক্ষেপ নিয়েছে। প্রতিটি লঞ্চে স্যানিটাইজ করে যাত্রীদের উঠানো হচ্ছে এবং নির্ধারিত দূরত্ব বজায় রেখে বসার জন্য বলা হচ্ছে। তবে যাত্রীদের অসচেতনতার কারণে কোনও নির্দেশনা বাস্তবায়ন করা যাচ্ছে না।

তিনি আরও জানান, ভাড়া না বাড়ায় আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো।



/টিটি/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি