যে কারণে মাইজগাঁও গ্রামে সময়মতো ঢুকতে পারেনি দমকলের গাড়ি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১৫:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৫:৫১

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি পরিবার নিঃস্ব হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল মুনাফ মিয়ারিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়িতে যাওয়ার সড়কে গেটবার থাকায় দমকল কর্মীর গাড়ি সময়মতো ঢুকতে পারেনি বলে জানা গেছে। যার কারণে পরিবারগুলোর কিছুই রক্ষা করা যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত। এরপর ওই বাড়ির আরও দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে নজর আলী ভূঁইয়া সড়কের মুখে সড়করক্ষা গেটবার থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে সময়মতো যেতে পারেননি।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্তদের ইউনিয়ন পরিষদের তরফ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, রাতে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রওনা হই আমরা। ঘটনাস্থলে যাওয়ার সড়কে গেটবার থাকার কিছুটা দেরি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

 

 

/এফএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী