মৃত্যু শূন্য দিনে চট্টগ্রামে শনাক্তের হার ছাড়ালো ৩৮ শতাংশ 

চট্টগ্রাম সংবাদদাতা
২৩ জানুয়ারি ২০২২, ০৯:২৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৯:২৬

চট্টগ্রামে রবিবার (২৩ জানুয়ারি) ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার দাঁড়ালো ৩৮ দশমিক ৬৪ শতাংশে । তবে এসময় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ২৪ ঘণ্টায় এক হাজার ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১১ হাজার ১২৩ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৪৩ জনে।

সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ। শনাক্তদের মধ্যে ৮২২ জন নগরের ও ২০৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৭ জন, শেভরন হাসপাতাল ১২৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৭ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২০ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২৯০ জন ও ল্যাবএইড হাসপাতাল ল্যাবে চার জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী