চতুর্থশ্রেণির ছাত্রীকে দেওয়া হলো দুই ডোজ টিকা

টেকনাফ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ১২:৩৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১২:৩৩

টেকনাফের হ্নীলা ইউপিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একসঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। করোনা টিকার দুই ডোজ পাওয়া ওই শিক্ষার্থী দারুসসুন্নাহ  মাদ্রাসার শিক্ষার্থী।

শনিবার (২২ জানুয়রি) টেকনাফ থানার হ্নীলা ইউপির উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে ১০ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়। এ সময় ওই ছাত্রীও  কেন্দ্রে টিকা নিতে যায়। তখন টিকাকর্মীরা ভুলবশত তাকে দুইডোজ  টিকা পুশ করে বলে জানা গেছে।

টিকা নেওয়া ছাত্রীর মা বলেন, আমার মেয়ে টিকা নিয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। শরীরে প্রচুর জ্বর। কোনও সমস্যা হলে সেটা কর্তৃপক্ষকে দায় নিতে হবে। 

জানতে চাইলে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. টিটু চন্দ্রশীল জানান, ভুলে দুই ডোজ টিকা দেওয়া হয়ছে। তবে এতে তেমন কিছু হবে না। পার্শ্বপ্রতিক্রিয়ার কথা  জানতে চাইলে তিনি বলেন, কোনও সমস্যা হলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখবে।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের