বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন হাতিয়ার দুই চেয়ারম্যানসহ ২৬ জন

নোয়াখালী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ০০:৩৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০০:৩৪

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন সুখচর ইউনিয়নে মো. আলাউদ্দিন ও নলচিরা ইউনিয়নে মোহাম্মদ মুনছুর উল্যাহ। তারা দুই জনই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। এছাড়া সুখচর ইউনিয়নে সাধারণ সদস্য পদে নয় জন, সংরক্ষিত নারী সদস্য পদে তিন জন, নলচিরা ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য পদে নয় জন ও সংরক্ষিত নারী সদস্য তিন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
   
সোমবার (২৪ জানুয়ারি) বিকালে হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন গত ৪ জানুয়ারি এই দুই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করে। বিশেষ ধাপে হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল ১৭ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি। সোমবার দিন শেষে দেখা যায় দুই চেয়ারম্যান পদসহ ২৬টি পদে কোনও প্রতিদ্বন্দ্বী নেই। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।

তিনি আরও বলেন, দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে দুই জন ও সাধারণ সদস্য পদে ১৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ছয় জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী তারা নির্বাচিত হবেন।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি