বাল্কহেড-ট্রলার সংঘর্ষে পাঁচ জন নিহত: আটক ৪

চাঁদপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২, ১৭:২৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৭:৩২

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী ট্রলারের সংঘর্ষে পাঁচ জন নিহতের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপুলিশ।

আটককৃতরা হলো—মো. জাবেদ, আবুল বাশার, মো. ইউনুস ও দিদার। তারা ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের শ্রমিক। তবে সুকানি পালিয়ে গেছে।

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় দুর্ঘটনার পর এমভি ইকবাল হোসেন-১ নামে বাল্কহেডটি জব্দ করা হয়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনকে প্রধান করে পুলিশ পরিদর্শক মুজাহিদ ও মিজানকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।

আরও পড়ুন: ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষে নিহত ৫

তিনি বলেন, বাল্কহেডের বেপরোয়া গতির জন্যই মূলত দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটক চার জন বাল্কহেডের স্টাফ। পলাতক সুকানিকে আটকের জন্য চেষ্টা চলছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ১৫-২০ হাজার টাকা সহযোগিতা দেওয়া হবে। ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

কোস্টগার্ডের কন্টিজেন কমান্ডার মো. নাসির উদ্দিন জানান, সকালে বালুভর্তি বাল্কহেড ও মাটিভর্তি ট্রলারের সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর ছয় জন সাঁতরে তীরে উঠলেও পাঁচজন নিখোঁজ হন। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নির্দেশে উদ্ধার অভিযানে অংশ নিয়েছি। আমরা একজনের মরদেহ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল চার জনের মরদেহ উদ্ধার করেছে।

দুর্ঘটনাকবলিত ট্রলার থেকে সাঁতরে তীরে ওঠা শ্রমিকদের একজন ফরিদ হোসেন। তিনি জানান, ‘মাটিভর্তি ট্রলার নিয়ে আমাদের সাইট দিয়েই যাচ্ছিলাম। মোমিনপুর এলাকায় পার হওয়ার সময় কুয়াশায় কারণে উল্টো দিক থেকে আসা এমভি ইকবাল হোসেন-১ নামে একটি বালুবা

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরের উপসহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ডুবুরি দল পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর নৌথানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সকাল পৌনে ৭টা বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। মরদেহ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের