চাঁদপুরে ট্রলারডুবিতে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

চাঁদপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ২২:১০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২২:১০

চাঁদপুরে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবিতে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন মারা যাওয়া শ্রমিক আউয়ালের ভাতিজা কাউছার।

মামলার আসামিরা হলেন- ঘাতক বাল্কহেডের সুকানি বাহার, মালিক ইকবাল হোসেন, শ্রমিক জাবেদ, আবুল বাশার, ইউনুস ও দিদার। এদের মধ্যে সুকানি বাহার ও মালিক ইকবাল হোসেন পলাতক রয়েছেন। আর শ্রমিক জাবেদ, বাশার, ইউনুস, দিদারকে ঘটনার পরপর চাঁদপুর নৌথানা পুলিশ বাল্কহেড থেকে আটক করেছে।

চাঁদপুর নৌ থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, বাল্কহেড ও ট্রলার সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। নিহত শ্রমিক আউয়ালের ভাতিজা কাউছার মামলাটি করেন। ছয় আসামির মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জন পলাতক রয়েছে।

উল্লেখ্য, সোমবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রাম এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা মাঝিসহ ১১ জন শ্রমিকের মধ্যে ছয় জন সাঁতরে পাড়ে উঠলেও পাঁচ জনের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকরা হলেন- কুমিল্লা জেলার মুরাদ নগর থানার বহরা গ্রামের মোবারক হোসেন, একই এলাকার মাদবপুর গ্রামের আল আমিন, তিতাস থানার ধুলারাসপুর এলাকার চাঁনপুর গ্রামের মো. নাছির উদ্দিন, ট্রলারের মাঝি মুরাদনগর থানার রঘুনাথপুরের মো. আউয়াল ও কুমিল্লা তিতাস থানার রঘুনাথপুর গ্রামের মো. নজরুল ইসলাম কালা। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপুলিশ।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী