সড়কে নিহত ব্রাহ্মণবাড়িয়ার ১২ ছাত্রলীগ নেতাকে স্মরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮

২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ১২ নেতার। তাদের ১১তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে মিলাদ মাহফিল, স্মরণসভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। ছাত্রলীগ ছাড়াও নিহতদের প্রতি শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

সভায় ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, নিহত ছাত্রনেতারা বঙ্গবন্ধুর আর্দশ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। তাদের আর্দশ ধারণ করে জেলা ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে।

/আরকে/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি