জেলেদের চাল দিলেন অনুসারীদের, সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩১

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জেলেদের চাল আত্মসাৎ করার দায়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ চার জনকে ৯ বছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৮০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আসামিরা হলেন- নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মেহরাজ উদ্দিন, চাল বিতরণের তদারকি কর্মকর্তা স্থানীয় তহশিলদার মো. গোলাম ফারুক, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য তাহেরা বেগম এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছকিনা খাতুন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ মে ৩৮৯ জন জেলে ও ১১৯ জন হতদরিদ্রের জন্য বরাদ্দ করা ৪৬ টন চাল বিতরণে অনিয়ম করেন তৎকালীন চেয়ারম্যান মো. মেহরাজ উদ্দিন। এতে সরকারি তালিকার প্রকৃত লোকদের না দিয়ে নিজের অনুসারীদের মধ্যে অর্ধেক পরিমাণ চাল বিতরণের পর বাকিটা আত্মসাৎ করেন।

এ নিয়ে প্রতিবাদ করলে ইউনিয়ন পরিষদের সচিব মো. ছিদ্দিক আহমেদ জুয়েলকে মারধর করেন চেয়ারম্যান ও তার অনুসারীরা। এ ঘটনায় সচিব বাদী হয়ে ২০১৬ সালের ১৬ মে হাতিয়া থানায় মামলা করেন। পরে ২০১৭ সালের ৩ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. মশিউর রহমান এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

মামলার রায়ে আসামিদের প্রত্যেককে ১৮৬০ সালের দণ্ডবিধি ৪০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড; ৪৬৫, ৪৭১ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫ (২)-এর প্রত্যেক ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া ১৮৬০ সালের দণ্ডবিধি ৪২০, ৪৬৭ ও ৪৬৮ ধারায় আসামিদের খালাস দেওয়া হয়েছে। ধার্য সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে বলেও জানিয়েছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী সালাউদ্দিন কামরান বলেন, বাদীর অভিযোগের সঙ্গে ঘটনার যথেষ্ট গড়মিল রয়েছে। আমরা ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতের শরণাপন্ন হবো।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি