‘স্ত্রীর কথায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন ওবায়দুল কাদের’

নোয়াখালী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩২

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা সপ্তম ধাপে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জের ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। আপনাকে লাল কার্ড দেখানো হবে। স্মরণ রাখবেন ওবায়দুল কাদের সাহেব, আপনি স্ত্রীর কথায় কোম্পানীগঞ্জের এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।’

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টায় বসুরহাট পৌরসভার হলরুমে অনুসারী নির্বাচিত চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আবদুল কাদের মির্জা।

নৌকার প্রতীকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করে কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জে নৌকা প্রতীকবিহীন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। এটাও একটা চক্রান্ত-ষড়যন্ত্র। ওবায়দুল কাদের সাহেব মূলত তার ভাগনেদের জেতানোর জন্য এ পদক্ষেপ নিয়েছেন। ভোটের আগের দিন আমার কাছে খবর এলো, তিন ভাগনেকে জেতাতে হবে। এটা তার নির্দেশ। ডিসি-এসপিকে বলে দেওয়া হয়েছে। তারা সেই মোতাবেক কাজ করছেন। আমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিষয়টা জানানো হয়েছে। তার নাকি সিদ্ধান্ত, জামায়াতের তিন প্রার্থীকে হারাতে হবে। এ দুটি পরিকল্পনা নিয়ে প্রশাসন নির্বাচন শুরু করে।’ 

তিনি বলেন, ‘চরফকিরা ইউনিয়নে আগের দিন রাতে ভোট নিয়ে নেওয়া হয়েছে। পরের দিনের বিষয়টি ছিল আইওয়াশ। আগের দিন রাতে প্রশাসন কীভাবে ভোট নেয় আমি দেখেছি। ওবায়দুল কাদের রাতের ভোট এভাবে নিয়েছেন।’

এ সময় কাদের মির্জা তাঁর সক্রিয় অনুসারীদের নিয়ে আরো নতুন উদ্যোমে কাজ করার ঘোষণা দেন।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে