খালেদা জিয়াকে পদক দেওয়া সংস্থার ভিত্তি নেই: প্রাণিসম্পদমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৬

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিদেশে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, ‘খালেদা জিয়া যে পদক পেয়েছেন, তা দলীয় পদক। কানাডার দলীয় নেতারা এই পদক দিয়েছেন। পদকদাতা সংস্থার আন্তর্জাতিক কোনও ভিত্তি নেই। এই পদক হাস্যকর।’

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলে বিদ্রুপ করা হতো। প্রধানমন্ত্রীকে অযোগ্য বলে হাসাহাসি করতো। সেই দেশকে উন্নয়নের রোল মডেল ও সমৃদ্ধশালী করে বিশ্বের দরবারে পরিচিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিশ্বের সৎ ও পরিশ্রমী নেতাদের মধ্যে অন্যতম শেখ হাসিনা। বাংলাদেশের নতুন নতুন উন্নয়নমূলক খাতকে সমর্থন করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ বলেছিল বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি কৌশলে মোকাবিলা করছেন।’

তিনি বলেন, ‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যম সমাজকে সঠিক পথ দেখায়। গণমাধ্যম টিকে থাকলে দেশ টিকে থাকবে।’

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

এর আগে বিকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত সিউইডজাত পণ্য উৎপাদন ও জনপ্রিয়করণ শীর্ষক কর্মশালায় প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার অপ্রচলিত মৎস্যসম্পদ সিউইড উন্নয়নে বদ্ধ পরিকর। এজন্য অপ্রচলিত মৎস্যসম্পদ সিউইড উন্নয়নকাজে লাগাতে হবে। সিউইড উৎপাদন করে ভোক্তাদের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয়তা করে তোলা দরকার।

/এএম/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের