‘ড. ইউনূস-তা‌রেক রহমানই ঠিক কর‌বেন বৈঠ‌কের এজেন্ডা’

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১০ জুন ২০২৫, ২৩:০১আপডেট : ১১ জুন ২০২৫, ০০:০৮

প্রধান উপ‌দেষ্টার প্রেস সেক্রেটারি শ‌ফিকুল আলম বলেছেন, ১৩ জুন সকা‌লে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের সঙ্গে প্রধান উপ‌দেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সে বৈঠ‌কের কোনও এজেন্ডা রাখা হয়নি। ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। আর তা‌রেক রহমান দেশের বৃহত্তম রাজনৈতিক দ‌লের নেতা। ওনারা ওনা‌দের ম‌তো ক‌রে বস‌বেন। কী আলাপ কর‌বেন সে‌টি ওনারা ঠিক কর‌বেন।

জুলাই চার্টার, নির্বাচনসহ সব বিষ‌য়েই আলাপ হ‌তে পারে। প্রধান উপ‌দেষ্টার সঙ্গে ব্রিটিশ সাংসদ টিউলিপ সি‌দ্দি‌কের সাক্ষাৎ চে‌য়ে দেওয়া চি‌ঠির বিষ‌য়ে জান‌তে চাইলে শ‌ফিকুল আলম জানান, এটা আইনি বিষয়, আইনগতভ‌া‌বে দেখা হ‌চ্ছে।

মঙ্গলবার বি‌কা‌লে লন্ডনে বাংলাদেশ হাইক‌মিশ‌নে সাংবা‌দি‌কদের প্রেস ব্রিফিংকা‌লে এসব কথা ব‌লেন তি‌নি। ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার ও লন্ড‌নে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হো‌সেন উপস্থিত ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অনি‌শ্চিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শ‌ফিকুল আলম বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্তমানে কানাড সফরে আছেন। এজন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কোনও সূচি এখনও ঠিক হয়নি।

অধ্যাপক ইউনূস লন্ডনে অবস্থানকালে কিয়ার স্টারমার যুক্তরাজ্যে ফিরে এলে এবং তার শিডিউল (সূচি) পাওয়া গেলে বৈঠক হতে পারে বলে জানান প্রেস সচিব।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম