পাঁচ ভাইকে চাপা দেওয়া পিকআপ চালক ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৫

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভানের চাপায় পাঁচ সহোদর নিহতের ঘটনায় গ্রেফতার চালক সাইফুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে চকরিয়ার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানার এসআই (উপপরিদর্শক) আবুল হোসেন জানান, গত শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত মঙ্গলবার ভোরে বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে পিকআপের ধাক্কায় পাঁচ সহোদর নিহত হন। এ ঘটনায় ওই রাতে নিহতদের ভাই প্লাবন সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় চালকের বিরুদ্ধে মামলা করেন। 

দুর্ঘটনায় আহত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন রক্তিম সুশীল ও হীরা রাণী সুশীল। তাদের মধ্যে রক্তিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি