জিপিএ-৫ পেলেন ভিক্টোরিয়া কলেজের ৯৩১ শিক্ষার্থী 

কুমিল্লা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৯

এ বছর এইচএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৪ হাজার ১৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজেরই ৯৩১ শিক্ষার্থী রয়েছেন। এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে কুমিল্লাজুড়ে। 
 
কলেজ সূত্রে জানা গেছে, কলেজটি থেকে এবার এক হাজার ২৫৫ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নিয়েছেন। এর মধ্যে এক হাজার ২৪৭ জন পাস করেছেন। পাসের হার ৯৯ দশমিক ৩৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৩১ জন। বিজ্ঞান বিভাগের ৪৯৬ শিক্ষার্থীর প্রত্যেকেই পেয়েছেন জিপিএ-৫। মানবিক বিভাগে ২১৩ ও ব্যবসা বিভাগের ২২২ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কলেজটির দুই পরীক্ষার্থী পাস করতে পারেননি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোহাম্মদ শাজাহান বলেন, ‘করোনা পরিস্থিতিতেও নিয়মিত অনলাইন ক্লাস নেওয়া হয়েছে। কলেজ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। মনিটরিং জোরদার করার কারণে এমন ফল ভালো এসেছে।’

কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, ‘শুধুমাত্র জিপিএ-৫-এ ভিক্টোরিয়া কলেজ সেরা নয়, মানের দিক থেকেও আমরা এগিয়ে। প্রতিবছর এই কলেজ থেকে পাস করে বুয়েট, মেডিক্যাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাতালিকায় স্থান করে নেয় আমাদের শিক্ষার্থীরা। এবারও আমাদের ছাত্ররা সফল হবে বলে আমি আশাবাদী।’

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা বোর্ডে এক লাখ ১৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ১১ হাজার ৬৮০ জন।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি