অটোরিকশা-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো প্রকৌশলীর

চট্টগ্রাম সংবাদদাতা
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮

চট্টগ্রামের রাউজান উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে পাপন বড়ুয়া (৪০) নামে প্রকৌশলী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পাপন বড়ুয়া উপজেলার বাগোয়ান ইউনিয়নের সংঘ বড়ুয়ার ছেলে। তিনি পিএইচপির কোল্ড রোলিং মিলের মেকানিক্যাল বিভাগের সহকারী প্রকৌশলী।

স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টায় সিএনজি গ্যাস স্টেশন এলাকায় একটা লেগুনা গ্যাস ভর্তি করে রিফুয়েলিং স্টেশন থেকে বের হয়। এ সময় নোয়াপাড়ামুখী একটি অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী পাপনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হারুন জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি