চট্টগ্রামে সংক্রমণ পাঁচ শতাংশের নিচে

চট্টগ্রাম সংবাদদাতা
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:২০

চট্টগ্রামে দুদিন ধরে করোনার সংক্রমণ হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। একদিন আগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ১১৯ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণ হার ছিল ৪ দশমিক ৭৪ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, শুক্রবার চট্টগ্রামের ১৩টি ল্যাবে দুই হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের মধ্যে ৮৪ জন নগরীর বাসিন্দা। বাকি ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

উপজেলায় আক্রান্তদের মধ্যে চন্দনাইশ ও পটিয়ায় একজন করে, বোয়ালখালীতে তিন, কর্ণফুলী-রাউজান-ফটিকছড়িতে ও সীতাকুণ্ডে দুই জন করে, হাটহাজারী ও সন্দ্বীপে চার জন এবং মীরসরাইয়ে ১৩ জন রয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম