মিরসরাইয়ে আবুল কাশেম হত্যা: ইউপি সদস্য গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৭

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৭। 

বেলাল হোসেন ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার। রাত সাড়ে ১২টায় মিরসরাই থানায় তাকে হস্তান্তর করেছে র‍্যাব। এ নিয়ে আবুল কাশেদ হত্যা মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বেলাল হোসেনকে আদালতে পাঠানো হবে। অধিকতর তদন্তের জন্য আদালতে তার রিমান্ড চাওয়া হবে। বেলালের নামে ডাকাতিসহ আরও একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি রাতে মিরসরাইয়ের শাহেরখালী খাল থেকে রক্তাক্ত অবস্থায় আবুল কাশেমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এরপর ৩১ জানুয়ারি বেলাল হোসেনকে প্রধান আসামি করে মিরসরাই থানায় মামলা করেন আবুল কাশেমের স্ত্রী। এই মামলায় বেলাল হোসেনের ছেলে মো. ফাহাদ হোসেন (২০), মো. সিরাজুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৩০) ও মীর হোসেন (২০) নামে চার আসামিকে আগে গ্রেফতার করেছে পুলিশ।

ফাহাদ হোসেন ও মীর হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা কারাগারে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী