দুবাই পালানোর সময় ধরা পড়লেন বিএনপি নেতার ভাই

চট্টগ্রাম সংবাদদাতা
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩১

দুবাই পালানোর সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরীকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। আমজাদ হোসেনের বিরুদ্ধে ব্যাংকের টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংসহ নানা অপকর্মের অভিযোগে ১৫টি মামলা আছে। সব মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল করিম বলেন, বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর আমজাদ হোসেনকে সীতাকুণ্ড থানায় এনে রাখা হয়। তিনি ১৫টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, কয়েকটি মামলায় আমজাদ হোসেনের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার রাতে শাহ আমানত বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করে। বিকালে তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশ জানায়, আমজাদ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ আত্মসাতের মামলা করে ২০১৬ সালের ১৬ জুলাই। মামলায় আরব বাংলাদেশ ব্যাংক আগ্রাবাদ শাখার ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের অভিযোগে আনা হয়। এ মামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও আসামি। পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে ঋণপত্র খুলে এসব অর্থ আত্মসাৎ করেন।

এ ছাড়া তিনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের নামে নগরীর হালিশহরের সাউথ ইস্ট ব্যাংকের ১৪৮ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০১৬ সালে আরেকটি মামলা করা করে দুদক। এসব মামলার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৬ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং শাখা থেকে আমজাদ হোসেনের বিরুদ্ধে দেশত্যাগ করতে না পারার বিষয়ে সকল বন্দরে চিঠি দেওয়া হয়।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী