ট্রাকচাপায় নিহত ৫, পালিয়ে যাওয়া চালকের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৭

কুমিল্লার বুড়িচংয়ে মাটিবাহী ড্রাম ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের ঘটনায় অজ্ঞাত চালককে আসামি করে মামলা করা হয়েছে। অটোরিকশার নিহত চালক জুলহাস মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বুড়িচং থানায় এ মামলা করা হয়।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, বুড়িচং থানায় মামলাটি হলেও তদন্ত করবে ময়নামতি হাইওয়ে পুলিশ। কারণ এটি ময়নামতি হাইওয়ের ঘটনা। 

এই বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, ঘটনার পরপরই ড্রাম ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গল তুতবাগান এলাকায় মাটিবাহী ড্রাম ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী নিহত ও দুই জন আহত হন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী