মাকে হত্যার পর লাশ পুড়িয়ে দিলো ছেলে

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৮

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে হত্যার পর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতের কোনও এক সময় ছেলে মিলন (২৬) তার মা ফাতেমা বেগমকে (৬০) হত্যা করে বলে জানায় পুলিশ ও এলাকাবাসী।

সকালে পুলিশ পুড়ে যাওয়া লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মিলনকে আটক করেছে পুলিশ।

রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের ওহাদ আলী ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ওই বাড়ির মৃত আলী আকবরের স্ত্রী। তার তিন ছেলে রয়েছে। মিলন তার ছোট ছেলে। বড় ছেলে সৌদি প্রবাসী ও মেজো ছেলে ঢাকায় থাকেন।

নোয়াগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল আমিন দাবি করেন, মিলন মানসিকভাবে অসুস্থ। বাড়িতে সে এবং তার মা একাই বসবাস করতো। বুধবার সন্ধ্যায় ফাতেমা বাপের বাড়ি থেকে আসে। রাতে তারা ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোনও একসময় মিলন তার মাকে হত্যা করে লাশ কম্বলে পেঁচিয়ে আগুন লাগিয়ে দেয়। ফজরের নামাজের সময় বাড়ির অন্য লোকজন ঘুম থেকে উঠলে ওই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং গন্ধ পান।

তিনি আরও বলেন, এ সময় তারা গিয়ে দেখেন, ফাতেমার লাশ তখনও আগুনে পুড়ছে। পাশেই ছেলে মিলন বসা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে। আগুনে লাশের অনেকাংশ পুড়ে গেছে।

রামগঞ্জ থানার ওসি এমদাদ হোসেন জানান, এ ঘটনায় মিলনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম