এসআইয়ের লাশ উদ্ধারের ৬ দিনেও শনাক্ত হয়নি ঘাতক

কুমিল্লা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এসআইয়ের লাশ উদ্ধারের ছয় দিনেও শনাক্ত হয়নি চাপা দেওয়া গাড়ি ও চালক। ঘটনাস্থলে ও এর আশপাশে কোনও সিসিটিভি না থাকায়, আলোকস্বল্পতায় ও অতিরিক্ত গাড়ির কারণে ঘাতক শনাক্তে বিলম্ব হচ্ছে বলে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক।

তিনি বলেন, আমরা ঘটনার পর থেকেই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ঘাতককে শনাক্ত করতে। আমাদের চেষ্টা অব্যাহত আছে। খুব দ্রুত ঘাতক চালক ও গাড়িটি ধরতে পারবো।

এর আগে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তা থেকে ওই এসআইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাস্তা পারাপারের সময় কোনও গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল মোহাম্মদ মঞ্জুর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত গাড়ির চালককে আসামি করা হয়।

উল্লেখ্য, এসআই জাহাঙ্গীর আলম শেরপুর সদর উপজেলার চৈতন খিলা ইউনিয়নের মৃত কাজিম উদ্দীনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী