সড়কে ছয় ভাই নিহতের ২১ দিন পর পিকআপ মালিক গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৭:৩৩আপডেট : ০১ মার্চ ২০২২, ১৭:৩৩

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয় ভাই নিহতের ঘটনায় চাপা দেওয়া পিকআপটির মালিককে গ্রেফতার  করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আইনশৃঙ্খলার এ সংস্থার কক্সবাজারের পরিদর্শক এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (১ মার্চ) ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পিকআপ মালিকের নাম মাহামুদুল করিম (৪০)। তিনি চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকার শামসুল আলমের ছেলে।

এর আগে, ১২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পিকআপচালক সাইদুল ইসলাম সিফাতকে গ্রেফতার করে র‌্যাব। ৮ ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় প্রয়াত বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৯ ভাইবোন মিলে শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় ওইদিন পাঁচ ভাই নিহত হন। আহত হন তাদের ভাই রক্তিম সুশীল ও বোন হীরা রানী সুশীল। গত ২২ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রক্তিম সুশীলও মারা যান

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

পিবিআইয়ের পরিদর্শক এনামুল হক বলেন, ‘চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয় ভাই নিহতের মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তরের পর পিকআপ মালিকের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। সোমবার রাতে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলায় পিকআপ মালিক মাহামুদুল করিম অবস্থান করছে বলে পুলিশ খবর পায়। এরপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে সটকে পড়ে। পরে মঙ্গলবার ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকার নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি