রোয়াংছড়িতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
০৪ মার্চ ২০২২, ১৪:০০আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৪:০৯

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক নারীকে (৪৫) সংঘবদ্ধ ধর্ষণের পর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ মার্চ) সকালে উপজেলার নোয়াপতং ইউনিয়নের মহিলা কারবারি পাড়া এলাকার ঝিরি থেকে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, ওই নারী মহিলা কারবারি পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে জ‌মি‌ থে‌কে হলুদ তুলতে যান। সেখা‌নে ‌একা পে‌য়ে জঙ্গলে কাঠকাটা কয়েকজন শ্রমিক তাকে ধর্ষণ করে। পরে গলা‌ কে‌টে হত্যার পর লাশ ঝি‌রি‌তে ফে‌লে যায়। স্থানীয়রা ওই নারীর সন্ধান না পে‌য়ে খুঁজ‌তে থাকে। সকা‌লে এলাকার একটি ঝি‌রি‌তে লাশ পাওয়া যায়।

ওই নারীর বাবা জানান, ‘আ‌মার মে‌য়ে নিজ হলুদ ক্ষেতে হলুদ আনতে গিয়েছিল। এ সময় তাকে ধর্ষণের পর হত্যা করে কাঠকাটা শ্রমিকরা। বাড়ি না ফেরায় খুঁজতে বের হই। পরে গলাকাটা লাশ পায় পাড়াবাসী। আমার মেয়ে হত্যার বিচার চাই।’

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী