‘আগামী ৫০ বছরেও বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ মার্চ ২০২২, ১৩:৩০আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৩:৩০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জনগণ সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থাশীল। এখন যেমন আছে ভবিষ্যতেও থাকবে। তাই আগামী ৫০ বছরেও বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ নেই। এতে হতাশ হয়েই মিথ্যাচারে লিপ্ত হয়েছে তারা।

শনিবার (৫ মার্চ) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আয়োজিত জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেও দেশের জন্য, জনগণের জন্য কল্যাণমুখী কোনও কাজ করেনি। তখনও হাওয়া ভবন বানিয়ে লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। ক্ষমতার বাইরে থেকেও এরা দেশের জন্য, জনগণের জন্য বিরোধী দল হিসেবে কোনও দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। বিরোধী দলে থাকা অবস্থায় ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে। 

তিনি আরও বলেন, জনগণের ওপর বারবার আক্রমণ করেছে বিএনপি। যে কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপির এই জনবিচ্ছিন্নতার কারণে তারা আজ দিশেহারা। এ জন্যে তারা সকাল-বিকাল নানান ধরনের মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর-৩ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী